প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

বাঞ্ছারামপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

যায়দিন

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির নেতাকর্মী ও দেশবাসীর জন্যও দোয়া করা হয়।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক আবু কালাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কামাল, ভিপি মজিব, জেলা বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মহসিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

সম্পাদক ও প্রকাশকঃ রোজিনা বেগম , নির্বাহী সম্পাদকঃ মোল্লা মোঃ বেলাল সানী ৩৪ নুরজাহান শরীফ প্লাজা, তৃতীয় তলা, পুরনো পল্টন ঢাকা ১০০০।

প্রিন্ট করুন