প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

বাঞ্ছারামপুরের কৃতী সন্তান এহছানুল হক আবারও জনপ্রশাসনের সিনিয়র সচিব

যায়দিন

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর গ্রামের কৃতী সন্তান মোঃ এহছানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী মোঃ এহছানুল হক (পরিচিতি নম্বর-১৬৯৬)-কে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আগামী ১৮ আগস্ট ২০২৬ থেকে এক বছরের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে পূর্বের চুক্তির ধারাবাহিকতায় পুনঃচুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

এহছানুল হকের পুনঃনিয়োগের খবরে বাঞ্ছারামপুরের আইয়ূবপুর গ্রামসহ স্থানীয়দের মধ্যে আনন্দ ও সন্তোষ দেখা দিয়েছে। স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ এই পদে তাঁর দায়িত্ব পালন এলাকার জন্য গর্বের বিষয়।

সম্পাদক ও প্রকাশকঃ রোজিনা বেগম , নির্বাহী সম্পাদকঃ মোল্লা মোঃ বেলাল সানী ৩৪ নুরজাহান শরীফ প্লাজা, তৃতীয় তলা, পুরনো পল্টন ঢাকা ১০০০।

প্রিন্ট করুন