প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

বাঞ্ছারামপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

অনলাইন ডেস্ক

 

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)

‘উৎপাদনশীলতা বাড়াই, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খাঁনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা রাবিয়া সুলতানা ইভা, বাঞ্ছারামপুর মডেল থানার এস আই মো: মমিন, সহকারী পরিদর্শক সাবিহা সুলতানা, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ নাসির আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সামগ্রিক উন্নয়নকে আরও গতিশীল করতে উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই। কর্মক্ষেত্রে দক্ষতা বাড়ানো, সময়ের যথাযথ ব্যবহার, আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগ এবং সেবার মান উন্নয়নের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব।

তারা আরও বলেন, ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সরকারি-বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠানে কাজের দক্ষতা ও গুণগত মান নিশ্চিত করা গেলে দেশের উৎপাদনশীলতা আরও বৃদ্ধি পাবে। এর মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসার পাশাপাশি একটি সমৃদ্ধ ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সভায় জাতীয় উৎপাদনশীলতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে উৎপাদনশীলতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ রোজিনা বেগম , নির্বাহী সম্পাদকঃ মোল্লা মোঃ বেলাল সানী ৩৪ নুরজাহান শরীফ প্লাজা, তৃতীয় তলা, পুরনো পল্টন ঢাকা ১০০০।

প্রিন্ট করুন