নবনির্বাচিত মহাসচিব ঈসিতা হাসানকে ফুলেল শুভেচ্ছায় বরণ
জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন
জাতীয় সাংবাদিক সংস্থার (জেএসএস) নতুন কেন্দ্রীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে সংস্থাটির নবনির্বাচিত মহাসচিব ঈসিতা হাসানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মধ্য দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
রোববার (৪ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় রাজধানীর পুরানা পল্টনের দার-উস সালাম আর্কেড ভবনে এ উদ্বোধন ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন। অর্থ সম্পাদক মুফতি শেখ আজিমুউদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে সংস্থার নবনির্বাচিত মহাসচিব ঈসিতা হাসানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় কমিটির নেতারা। পরে চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম উপস্থিত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ফিতা কেটে নতুন কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আলতাফ হোসেন, রেজাউল হাবিব রেজা, লায়ন এবিএম সোবহান হাওলাদার, সৈয়দ ওমর ফারুক, মোঃ খাইরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোঃ রাকিব উদ্দিন রানা, লায়ন সাব্বির আহমেদ হাজরাসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া অর্থ সম্পাদক মুফতি শেখ আজিমুউদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ ইসলাম, রাজিয়া তূর্ণা, দপ্তর সম্পাদক ইমারত হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কে এম সুজন, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ গোলাম রব্বানী, ত্রাণ, দুর্যোগ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম আলম, সহ ত্রাণ, দুর্যোগ ও পুনর্বাসন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সিকদার, চিকিৎসা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল বাশার ও নির্বাহী সদস্য ইয়াসিন মোঃ তুহিন অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, ঢাকা বিভাগীয় সহসভাপতি মোছাম্মৎ ফাতেমা আক্তার, নরসিংদী জেলা সিনিয়র সহসভাপতি আব্দুল হান্নান মানিক, বাঞ্ছারামপুর উপজেলা সভাপতি মোল্লা নাসির উদ্দিন, শিবপুর উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা ইসলাম সাথীসহ ঢাকা বিভাগ, ঢাকা মহানগর এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন কেন্দ্রীয় কার্যালয় চালুর ফলে জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সংগঠনের নেতৃবৃন্দকে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রেখে সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে।

নতুন কার্যালয়কে কেন্দ্র করে জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে এবং দেশের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের মধ্যে সমন্বয় বাড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।











