ব্রাহ্মণবাড়িয়ায় ফ্রিজে গোশত রাখা নিয়ে বি’রোধ, দাদি হ*ত্যা মামলায় নাতি-নাতবউ গ্রে*প্তার

ব্রাহ্মণবাড়িয়ায় ফ্রিজে গোশত রাখা নিয়ে বিরোধ, দাদি হত্যা মামলায় নাতি-নাতবউ গ্রেপ্তার
উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামে পারিবারিক বিরোধের জেরে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগে তার নাতি ও নাতবউকে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে নিহতের ব্যবহৃত স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৭ জুলাই ২০২৬ তারিখে বাঞ্ছারামপুর মডেল থানায় পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় দায়ের হওয়া হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মামলার এজাহারভুক্ত আসামি মো. রফিক আহমেদ (২৫) এবং তার স্ত্রী মুনিয়া আক্তার ওরফে শাহানাজ বেগম (১৫)-কে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
তদন্তের প্রাথমিক পর্যায়ে পুলিশ জানতে পারে, পরিবারের ফ্রিজে গরুর গোশত সংরক্ষণকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিরোধ একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ অনুযায়ী, ওই ঘটনার জেরেই বৃদ্ধাকে হত্যা করা হয়। পরে ঘটনাটি অন্যভাবে উপস্থাপন করে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করা হয়েছে বলেও তদন্তে উঠে এসেছে।
পুলিশ আরও জানায়, হত্যার পর নিহতের ব্যবহৃত স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগও রয়েছে। গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে প্রায় ১ ভরি ১৫ আনা ৩ রতি ওজনের তিনটি স্বর্ণের বালা এবং ৫ আনা ৯ পয়েন্ট ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুই আসামিকে থানায় নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর আদালতে পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি থাকলে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন মো. রফিক আহমেদ (২৫) এবং তার স্ত্রী মুনিয়া আক্তার ওরফে শাহানাজ বেগম (১৫)। উভয়ের বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি (উত্তরপাড়া) গ্রামে।














