সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

বড়া পিঠার রেসিপি

বড়া পিঠা তৈরির রেসিপি পাকা কলা দিয়ে

লাইফস্টাইল ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩, ১:৫৮ এএম
বড়া পিঠা তৈরির রেসিপি পাকা কলা দিয়ে
google news দৈনিক নিউজ পোর্টাল এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বাড়িতে কলা আনলে তা দ্রুতই পেকে যায়। অনেক সময় সেসব পাকা কলা ফেলে দিতে হয়, কারণ সেগুলো আর সাধারণভাবে খাওয়ার মতো অবস্থায় থাকে না। এই কলা ফেলে না দিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু পিঠা। পাকা কলার সঙ্গে কিছু উপকরণ মিশিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু বড়া পিঠা।

চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

  • ময়দা- পরিমাণমতো
  • ডিম- পরিমাণমতো
  • দুধ- পরিমাণমতো
  • পাকা কলা- পরিমাণমতো
  • চিনি ও তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

পরিমাণমতো পাকা কলা চটকে নিন। এবার তার সঙ্গে দুধ, ময়দা, চিনি ও ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর কড়াইয়ে তেল দিয়ে বড়ার আকারে ভেজে নিন। অল্প আঁচে সময় নিয়ে ভাজবেন। নয়তো বাইরে থেকে পুড়ে গেলেও ভেতরে কাঁচা থেকে যাবে। সোনলি হয়ে এলে পিঠাগুলো তুলে কিচেন টিস্যুতে রাখুন। এতে বাড়তি তেল ঝরে যাবে। এই পিঠা ফ্রিজে কয়েকদিন সংরক্ষণ করেও খাওয়া যাবে

আন্তর্জাতিক দাবা দিবস: মেধা, ধৈর্য ও কৌশলের অনন্য পাঠ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১২:২৬ এএম
আন্তর্জাতিক দাবা দিবস: মেধা, ধৈর্য ও কৌশলের অনন্য পাঠ

সম্পাদকীয়

আন্তর্জাতিক দাবা দিবস: মেধা, ধৈর্য ও কৌশলের অনন্য পাঠ

প্রতি বছর ২০ জুলাই বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক দাবা দিবস। ১৯২৪ সালের এই দিনে আন্তর্জাতিক দাবা ফেডারেশন (FIDE) প্রতিষ্ঠিত হয়েছিল। সেই স্মরণে জাতিসংঘের স্বীকৃতিতে দিবসটি আজ বিশ্বজুড়ে মেধা, কৌশল ও বুদ্ধিবৃত্তিক চর্চার প্রতীক হিসেবে পালিত হচ্ছে।

দাবা শুধু একটি খেলা নয়, এটি চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণের এক অনন্য বিদ্যালয়। একটি দাবার বোর্ডে ৬৪টি ঘর এবং ৩২টি ঘুঁটির মধ্যেই লুকিয়ে থাকে পরিকল্পনা, ধৈর্য, দূরদর্শিতা ও নেতৃত্বের শিক্ষা। জীবনের মতোই দাবায় প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নিতে হয়। একটি ভুল চাল যেমন পুরো খেলাকে বদলে দিতে পারে, তেমনি জীবনের ভুল সিদ্ধান্তও বড় প্রভাব ফেলতে পারে।

বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে তরুণ প্রজন্মের মধ্যে মনোযোগের ঘাটতি ও অস্থিরতা বাড়ছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন। এ অবস্থায় দাবা হতে পারে একটি কার্যকর মানসিক ব্যায়াম। গবেষণায় দেখা গেছে, নিয়মিত দাবা চর্চা স্মৃতিশক্তি বৃদ্ধি, সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়ন এবং যৌক্তিক চিন্তাভাবনা গড়ে তুলতে সহায়তা করে।

বাংলাদেশেও দাবার জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। আন্তর্জাতিক অঙ্গনে দেশের গ্র্যান্ডমাস্টার ও ফিদে মাস্টাররা সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন। স্কুল-কলেজ পর্যায়ে দাবা প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে এই খেলায় উৎসাহিত করা প্রয়োজন। কারণ একটি জাতির মেধাভিত্তিক উন্নয়নে খেলাধুলার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক চর্চারও সমান গুরুত্ব রয়েছে।

আন্তর্জাতিক দাবা দিবসে আমাদের প্রত্যাশা, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দাবা চর্চার পরিবেশ আরও বিস্তৃত হবে। নতুন প্রজন্ম মোবাইল ও ভার্চুয়াল বিনোদনের বাইরে এসে চিন্তা, বিশ্লেষণ ও সৃজনশীলতার এই খেলায় আগ্রহী হবে। মেধাবী ও দূরদর্শী নাগরিক গঠনে দাবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দাবার বোর্ডে যেমন বিজয়ের জন্য প্রয়োজন ধৈর্য ও কৌশল, তেমনি একটি সমৃদ্ধ জাতি গড়তেও প্রয়োজন সুপরিকল্পিত চিন্তা ও সঠিক সিদ্ধান্ত। আন্তর্জাতিক দাবা দিবস আমাদের সেই শিক্ষাই দেয়।

— সম্পাদক
দৈনিক যায়দিন

মাদক, দুর্নীতি, চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ

প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির উদ্যোগে বাঞ্ছারামপুরে অভিযোগ বক্স স্থাপন

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১০:৩৯ পিএম
প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির উদ্যোগে বাঞ্ছারামপুরে অভিযোগ বক্স স্থাপন

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

জনগণের অভিযোগ, মতামত ও পরামর্শ সরাসরি গ্রহণের লক্ষ্যে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের সামনে একটি অভিযোগ ও পরামর্শ বক্স স্থাপন করা হয়েছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য জোনায়েদ সাকির উদ্যোগে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন যুব ফেডারেশনের আহ্বায়ক ও সংগঠনের দপ্তর সম্পাদক মো. গোলাম মোস্তফা। তিনি বলেন, সাধারণ মানুষের নানা সমস্যা, অভিযোগ ও পরামর্শ দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নাগরিকরা সহজেই তাদের মতামত ও অভিযোগ জমা দিতে পারবেন, যা প্রশাসনিক সেবার মানোন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে গ্রুপ ক্যাপ্টেন (অব.) খালিদ হোসেনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

বাঞ্ছারামপুর উপজেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক মো. শামীম শিবলী জানান, উপজেলার যেকোনো নাগরিক মাদক, দুর্নীতি, চাঁদাবাজি, হয়রানি কিংবা অন্য যেকোনো অনিয়মের বিষয়ে অভিযোগ ও পরামর্শ জমা দিতে পারবেন। তিনি বলেন, পর্যায়ক্রমে বাঞ্ছারামপুর মডেল থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা ভবন এবং উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে একই ধরনের অভিযোগ বক্স স্থাপন করা হবে।

তিনি আরও বলেন, অভিযোগ পাওয়ার পর সেগুলো দ্রুত যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, যাতে সাধারণ মানুষ কার্যকর প্রতিকার পেতে পারেন।

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই উদ্যোগের ফলে জনগণ ও প্রশাসনের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির মাধ্যমে সেবার মান উন্নত হবে।

ত্বকের জেল্লা বাড়তে যা খাবেনযার এক চুমুকে শরীর ও মন জুড়িয়ে যাবে।

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ১২:২০ এএম
ত্বকের জেল্লা বাড়তে যা খাবেনযার এক চুমুকে শরীর ও মন জুড়িয়ে যাবে।
যার এক চুমুকে শরীর ও মন জুড়িয়ে যাবে। বাড়তি পাওনা ত্বকের সৌন্দর্য।
তা হলে বরং খোলসা করা যাক। ত্বক ও চুলের সৌন্দর্য কিন্তু শুধু বাইরের রূপটানে ফেরে না।
 

এজন্য পেটও ভালো থাকা দরকার। হজমে সমস্যা, লিভারের গোলযোগ হলে তার প্রভাব পড়ে চোখেমুখে। কয়েক দিন পেট পরিষ্কার না হলে মুখে ব্রণ বের হয় অনেকেরই। লিভার ঠিক ভাবে কাজ না করলে মুখে ফুটে ওঠে কালচে ভাব। তার ওপর শরীরে পানির অভাব দেখা দিলে ত্বক রুক্ষ হয়ে যায়।

সেই সবুজ পানীয়ে এমন কী আছে?
শরীর আর্দ্র রাখতে ও সুস্থ রাখতে লেবু ও পুদিনা দিয়ে বানিয়ে ফেলুন শরবত। সবুজ রঙের এই শরবত নিয়মিত পান করলে রুক্ষ ত্বকেও আসবে প্রাণ।

কেন?
পুদিনার হরেক গুণ। হজমে সহায়ক। এর মধ্যে এমন কিছু উপাদান রয়েছে, যা শরীর ঠান্ডা করে। প্রদাহজনিত কষ্ট কমায়। এতে আছে স্যালিসিলিক অ্যাসিড। ব্রণ বা পেট ভালো না থাকার জন্য কালচে ছোপ, পুদিনা নিয়মিত খেলে অনেক সমস্যারই সমাধান হতে পারে। পুদিনা দিয়ে গরমের দিনে মুখের মাস্কও তৈরি করা যায়।

লেবুর গুণও কম নয়। এতে থাকে ভিটামিন সি। রোগ প্রতিরোধে যা বিশেষ সহায়ক। এতে থাকে অ্যান্টি অক্সিড্যান্ট। যা ত্বক ভালো রাখতে সাহায্য করে।

মধুও ব্যবহার করা হয় এই পানীয়। এতেও আছে অ্যান্টি অক্সিড্যান্ট। যা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে জরুরি। মধু ছাড়াও আরও যে সব উপাদান এতে ব্যবহার হয়, তার সব ক’টিই শরীরের জন্য উপকারী।

যেভাবে বানাবেন সবুজ পানীয়?
পুদিনা পাতা, লেবুর রস, বিট লবণ, মধু ও মৌরি বেল্ডার মেশিনে দিয়ে ব্লেন্ড করে নিন। কাচের গ্লাসে ঢেলে মিশিয়ে দিন কয়েক টুকরো বরফ। এখানেই শেষ নয়, পাতলা করে কাটা শসার টুকরো ও তুলসীর বীজ দিয়ে দিন। সবুজ এই পানীয় নিয়মিত পান করলে শরীর ভালো থাকবে। হজমশক্তি বাড়বে। বদল আসবে ত্বকেও। রুক্ষ, জেল্লাহীন ত্বক হয়ে উঠবে সজীব।

এসআরএস

×