বিশ্ব ধূমপান ও মাদকমুক্ত পরিষদের নতুন সভাপতি ঈশিতা হাসান, কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন
রাজধানীর পুরানা পল্টনে বিশ্ব ধূমপান ও মাদকমুক্ত পরিষদের নবনির্বাচিত সভাপতি মিসেস ঈশিতা হাসানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে সংগঠনটির নতুন কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায় পুরানা পল্টন মোড়ের ১৪ নম্বর দারুস সালাম আর্কেডে সংগঠনটির নিজস্ব কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে কার্যালয়টি বর্ণিল সাজে সাজানো হয়। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতারা ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিক সংবর্ধনার মধ্য দিয়ে নবনির্বাচিত সভাপতিকে বরণ করে নেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করেন লেখক, গবেষক, সুফি সাধক ও সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা ওসমান ফারুকী। প্রধান অতিথি ছিলেন সাংবাদিক নেতা ও বিশিষ্ট সমাজসেবক জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মো. নূর ইসলাম।
সংগঠনটির স্থায়ী পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম লাকী প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সহসভাপতি মুফতি শেখ আজিমউদ্দিন। সঞ্চালনা করেন স্থায়ী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অর্থ সম্পাদক ইমারত হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধূমপানকে অনেক ক্ষেত্রে মাদকাসক্তির ঝুঁকিপূর্ণ সূচনা হিসেবে দেখা হয়। তাই ধূমপান প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় হতে হবে। পাশাপাশি মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বাড়াতে তৃণমূল পর্যায় থেকে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করা জরুরি।
বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক আন্দোলন, পারিবারিক সচেতনতা এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। এ ক্ষেত্রে বিশ্ব ধূমপান ও মাদকমুক্ত পরিষদকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা। সংগঠনটির পাশে থাকার আশ্বাস দিয়ে অতিথিরা মাদকবিরোধী কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
নেতারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সভাপতি ঈশিতা হাসান ও সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম লাকীর নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সব পর্যায়ের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। নতুন কেন্দ্রীয় কার্যালয় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, পরিকল্পনা প্রণয়ন এবং মাদকবিরোধী কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাঁরা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ ইসলাম, সিনিয়র সহসভাপতি নুর আলম, সহসভাপতি সাংবাদিক আব্দুল হান্নান মানিক, আবু বক্কর সিদ্দিক, ডা. মেহেদী হাসান ও আব্দুল মালেক মুন্সী উপস্থিত ছিলেন।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মনোজ হালদার, সাংবাদিক মো. জিল্লুর রহমান আজাদ, মো. পারভেজ রানা, সাংবাদিক কে এম সুজন, মো. হাফিজুল ইসলাম তালুকদার, সাংবাদিক মারিয়ম আক্তার মারিয়া, সহসাংগঠনিক সম্পাদক ইয়াসিন মোহাম্মদ তুহিন ও মোহাম্মদ শাহাদাত হোসেনসহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে অংশ নেন।
উপস্থিত অন্যদের মধ্যে ছিলেন দপ্তর সম্পাদক মো. রাহাত উল্লাহ, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক তারেক রাহিম কিবরিয়া, সহপরিকল্পনা সম্পাদক মো. আব্দুল্লাহ আল সায়েম, প্রশিক্ষণ সম্পাদক সাদিয়া সুলতানা তৃষা, সহপ্রশিক্ষণ সম্পাদক মো. আবুল বাসার মোল্লা, সহযুব ও ক্রীড়া সম্পাদক মো. আল ফারুকী, সাংস্কৃতিক সম্পাদক মো. স্বপন মিয়া, সহসাংস্কৃতিক সম্পাদক মো. মশিউর রহমান মুরাদ (এম আর মুরাদ), সমবায় ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রশিদ রাসেল, মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা তূর্ণা এবং সহমহিলা ও শিশুবিষয়ক সম্পাদক মেহজাবিন আক্তার আঁখি।
এ ছাড়া ত্রাণ, দুর্যোগ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক মোসাম্মৎ ইয়াসমিন ইসলাম, সহসম্পাদক মো. জহিরুল হক শিকদার, সহজনশক্তি ও পরিবারকল্যাণ সম্পাদক ফাতেমা বেগম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক শাহনাজ আখতার শিউলি, ছাত্রছাত্রীবিষয়ক সম্পাদক স্নিগ্ধা, সহযোগাযোগ ও গণপরিবহন সম্পাদক মো. ইয়ামিন ফরাজী, সহস্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মো. পারভেজ এবং নির্বাহী সদস্য বেলায়েত হোসেন, এম এ আজিজ মিন্টু, ফারজানা আক্তার ইতি ও আসাদুজ্জামানসহ বিভিন্ন বিভাগ ও জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক আয়োজন ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।