সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:০২ এএম
বাল্যবিবাহ প্রতিরোধে নতুন অঙ্গীকার : ACMO-এর কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্ব ঘোষণা
google news দৈনিক নিউজ পোর্টাল এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বাল্যবিবাহ প্রতিরোধে দীর্ঘদিন ধরে কাজ করে আসা স্বেচ্ছাসেবী সংগঠন Anti Child Marriage Organization (ACMO) ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্বের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি দেশব্যাপী শিশু বিবাহ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সম্পৃক্ত করে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।

সংগঠন সূত্রে জানা যায়, এবারের কেন্দ্রীয় কাঠামোতে মোট ২৩ জন সদস্য রয়েছেন। এর মধ্যে ৭ সদস্যের কেন্দ্রীয় বোর্ড এবং ৪টি বিভাগে ১৬ জন বিভাগীয় পরিচালক দায়িত্ব পালন করবেন। দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্বের ভিত্তিতে দায়িত্ব বণ্টন করা হয়েছে, যা সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত, কার্যকর ও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

কেন্দ্রীয় বোর্ডে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ আল শিহাব। সহ–সভাপতি হৃদ্ধিকা চাকমা, সাধারণ সম্পাদক মোঃ ফাহিম ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহিন আলম আম্মান, অর্থ সম্পাদক জাবিন তাসমিন এবং নির্বাহী সদস্য হিসেবে থাকবেন মোঃ শোয়াইব তালুকদার ও হৃদিকা রায় অর্পিতা।

যোগাযোগ ও সমন্বয় বিভাগ (CCD)-এর বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ইহাদুল ইসলাম জিদান। বিভাগের সদস্যরা হলেন জারিফ আল জয়, মুশফিকা তাসনিন জাফিন ও মুনতাসির মাহমুদ।

আইটি ও মিডিয়া বিভাগ (IMD)-এর বিভাগীয় প্রধান মোঃ এবনুল হোসেন রাহাত। সদস্য হিসেবে রয়েছেন সোহাইল আহমেদ, আব্দুল্লাহ আল মামুন ও মাহির আহনাফ প্রতীক।

নারী ও শিশু কল্যাণ বিভাগ (WCWD)-এর বিভাগীয় প্রধান নাজিয়া তাসনিম। সদস্য হিসেবে রয়েছেন মুনিরা মুক্তি, এলমা আক্তার ও জামিউল হাসান আরাফ।

 

অ্যাডভোকেসি ও সচেতনতা বিভাগ (AAD)-এর বিভাগীয় প্রধান অয়ন বসু। সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ এম. হাসান সরকার, আবিদ হাসান ও মোঃ নাদিম মাহমুদ।

সংগঠনটির জন্মের পেছনে রয়েছে এক হৃদয়বিদারক ঘটনা। ২০২০ সালের অক্টোবর মাসে মাত্র ১৪ বছর বয়সী অষ্টম শ্রেণির ছাত্রী নূর নাহার বাল্যবিবাহের শিকার হয়ে অমানবিক নির্যাতনের ফলে মৃত্যুবরণ করেন। পড়াশোনা করে নিজের জীবন গড়ার স্বপ্ন দেখা একটি কিশোরীর এমন মর্মান্তিক পরিণতি সমাজকে গভীরভাবে নাড়া দেয়। সেই ঘটনাকে কেন্দ্র করেই একদল সচেতন ও প্রতিবাদী তরুণ শিশু বিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় ১৩ মার্চ ২০২২ সালে Anti Child Marriage Organization (ACMO) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে “বাল্যবিয়ে মুক্ত বাংলাদেশ গড়া” স্লোগানকে সামনে রেখে।

সংগঠনটির প্রধান লক্ষ্য হলো শিশু বিবাহের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ শিশু ও কিশোর–কিশোরীদের সুরক্ষা নিশ্চিত করা, তরুণদের সম্পৃক্ত করে একটি টেকসই সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি, প্রশিক্ষণ, ক্যাম্পেইন ও ডিজিটাল অ্যাডভোকেসি পরিচালনা করা। পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজন, নীতিনির্ধারক ও সামাজিক সংগঠনগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিশু বিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখাও সংগঠনটির অন্যতম লক্ষ্য।

বর্তমানে ACMO দেশের বিভিন্ন অঞ্চলে সচেতনতামূলক কার্যক্রম, কমিউনিটি আউটরিচ, ডিজিটাল ক্যাম্পেইন এবং যুব নেতৃত্ব বিকাশমূলক নানা উদ্যোগ পরিচালনা করছে। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে সংগঠনটি জানিয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “বাল্যবিয়ে কোনো সংস্কৃতি নয়; এটি একটি সামাজিক অপরাধ।” এই অপরাধমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি তরুণ, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও নীতিনির্ধারকদের সঙ্গে নিয়ে কাজ করে যেতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। নতুন কেন্দ্রীয় বোর্ড ও বিভাগীয় নেতৃত্বের সমন্বয়ে আগামী দিনে শিশু বিবাহ প্রতিরোধে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

বিশ্ব ধূমপান ও মাদকমুক্ত পরিষদের নতুন সভাপতি ঈশিতা হাসান, কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

মোঃ রেজাউল ইসলাম লাকী প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১২:৫৫ এএম
বিশ্ব ধূমপান ও মাদকমুক্ত পরিষদের নতুন সভাপতি ঈশিতা হাসান, কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

বিশ্ব ধূমপান ও মাদকমুক্ত পরিষদের নতুন সভাপতি ঈশিতা হাসান, কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

রাজধানীর পুরানা পল্টনে বিশ্ব ধূমপান ও মাদকমুক্ত পরিষদের নবনির্বাচিত সভাপতি মিসেস ঈশিতা হাসানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে সংগঠনটির নতুন কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায় পুরানা পল্টন মোড়ের ১৪ নম্বর দারুস সালাম আর্কেডে সংগঠনটির নিজস্ব কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে কার্যালয়টি বর্ণিল সাজে সাজানো হয়। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতারা ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিক সংবর্ধনার মধ্য দিয়ে নবনির্বাচিত সভাপতিকে বরণ করে নেন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করেন লেখক, গবেষক, সুফি সাধক ও সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা ওসমান ফারুকী। প্রধান অতিথি ছিলেন সাংবাদিক নেতা ও বিশিষ্ট সমাজসেবক জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মো. নূর ইসলাম।

সংগঠনটির স্থায়ী পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম লাকী প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সহসভাপতি মুফতি শেখ আজিমউদ্দিন। সঞ্চালনা করেন স্থায়ী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অর্থ সম্পাদক ইমারত হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ধূমপানকে অনেক ক্ষেত্রে মাদকাসক্তির ঝুঁকিপূর্ণ সূচনা হিসেবে দেখা হয়। তাই ধূমপান প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় হতে হবে। পাশাপাশি মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বাড়াতে তৃণমূল পর্যায় থেকে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করা জরুরি।

বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক আন্দোলন, পারিবারিক সচেতনতা এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। এ ক্ষেত্রে বিশ্ব ধূমপান ও মাদকমুক্ত পরিষদকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা। সংগঠনটির পাশে থাকার আশ্বাস দিয়ে অতিথিরা মাদকবিরোধী কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

নেতারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সভাপতি ঈশিতা হাসান ও সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম লাকীর নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সব পর্যায়ের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। নতুন কেন্দ্রীয় কার্যালয় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, পরিকল্পনা প্রণয়ন এবং মাদকবিরোধী কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাঁরা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ ইসলাম, সিনিয়র সহসভাপতি নুর আলম, সহসভাপতি সাংবাদিক আব্দুল হান্নান মানিক, আবু বক্কর সিদ্দিক, ডা. মেহেদী হাসান ও আব্দুল মালেক মুন্সী উপস্থিত ছিলেন।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মনোজ হালদার, সাংবাদিক মো. জিল্লুর রহমান আজাদ, মো. পারভেজ রানা, সাংবাদিক কে এম সুজন, মো. হাফিজুল ইসলাম তালুকদার, সাংবাদিক মারিয়ম আক্তার মারিয়া, সহসাংগঠনিক সম্পাদক ইয়াসিন মোহাম্মদ তুহিন ও মোহাম্মদ শাহাদাত হোসেনসহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে অংশ নেন।

উপস্থিত অন্যদের মধ্যে ছিলেন দপ্তর সম্পাদক মো. রাহাত উল্লাহ, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক তারেক রাহিম কিবরিয়া, সহপরিকল্পনা সম্পাদক মো. আব্দুল্লাহ আল সায়েম, প্রশিক্ষণ সম্পাদক সাদিয়া সুলতানা তৃষা, সহপ্রশিক্ষণ সম্পাদক মো. আবুল বাসার মোল্লা, সহযুব ও ক্রীড়া সম্পাদক মো. আল ফারুকী, সাংস্কৃতিক সম্পাদক মো. স্বপন মিয়া, সহসাংস্কৃতিক সম্পাদক মো. মশিউর রহমান মুরাদ (এম আর মুরাদ), সমবায় ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রশিদ রাসেল, মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা তূর্ণা এবং সহমহিলা ও শিশুবিষয়ক সম্পাদক মেহজাবিন আক্তার আঁখি।

এ ছাড়া ত্রাণ, দুর্যোগ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক মোসাম্মৎ ইয়াসমিন ইসলাম, সহসম্পাদক মো. জহিরুল হক শিকদার, সহজনশক্তি ও পরিবারকল্যাণ সম্পাদক ফাতেমা বেগম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক শাহনাজ আখতার শিউলি, ছাত্রছাত্রীবিষয়ক সম্পাদক স্নিগ্ধা, সহযোগাযোগ ও গণপরিবহন সম্পাদক মো. ইয়ামিন ফরাজী, সহস্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মো. পারভেজ এবং নির্বাহী সদস্য বেলায়েত হোসেন, এম এ আজিজ মিন্টু, ফারজানা আক্তার ইতি ও আসাদুজ্জামানসহ বিভিন্ন বিভাগ ও জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক আয়োজন ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বাঞ্ছারামপুর প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১:১৬ এএম
বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দুর্যোগের ঝুঁকি কমানো এবং বিপদ মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করার প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে র‍্যালি, অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। কর্মসূচিতে দুর্যোগের আগে প্রস্তুতি নেওয়া এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সঠিক পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খান। এ সময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা এবং বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবু জাফর তালুকদার। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত র‍্যালিতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করেন। মহড়ায় আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে নেওয়ার কৌশল, অগ্নিনির্বাপক সরঞ্জামের ব্যবহার এবং জরুরি অবস্থায় করণীয় সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কতা, পরিকল্পিত প্রস্তুতি এবং জনসম্পৃক্ততার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে পরিস্থিতি অনুযায়ী সঠিক পদক্ষেপ নেওয়া এবং উদ্ধারকাজে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সহযোগিতা করার ওপর গুরুত্ব দেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খান বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগে থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি। এ জন্য মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি দুর্যোগের আগে, চলাকালে ও পরে কী করণীয়, সে বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে। সরকারি দপ্তর, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণ একসঙ্গে কাজ করলে দুর্যোগ মোকাবিলা আরও কার্যকর হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

কর্মসূচির মধ্য দিয়ে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, অগ্নিনিরাপত্তা সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন এবং জরুরি পরিস্থিতিতে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়।

নবনির্বাচিত মহাসচিব ঈসিতা হাসানকে ফুলেল শুভেচ্ছায় বরণ

জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

মোঃ রেজাউল ইসলাম লাকী প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২:৩৬ এএম
জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

জাতীয় সাংবাদিক সংস্থার (জেএসএস) নতুন কেন্দ্রীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে সংস্থাটির নবনির্বাচিত মহাসচিব ঈসিতা হাসানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মধ্য দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

রোববার (৪ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় রাজধানীর পুরানা পল্টনের দার-উস সালাম আর্কেড ভবনে এ উদ্বোধন ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন। অর্থ সম্পাদক মুফতি শেখ আজিমুউদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে সংস্থার নবনির্বাচিত মহাসচিব ঈসিতা হাসানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় কমিটির নেতারা। পরে চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম উপস্থিত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ফিতা কেটে নতুন কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আলতাফ হোসেন, রেজাউল হাবিব রেজা, লায়ন এবিএম সোবহান হাওলাদার, সৈয়দ ওমর ফারুক, মোঃ খাইরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোঃ রাকিব উদ্দিন রানা, লায়ন সাব্বির আহমেদ হাজরাসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া অর্থ সম্পাদক মুফতি শেখ আজিমুউদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ ইসলাম, রাজিয়া তূর্ণা, দপ্তর সম্পাদক ইমারত হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কে এম সুজন, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ গোলাম রব্বানী, ত্রাণ, দুর্যোগ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম আলম, সহ ত্রাণ, দুর্যোগ ও পুনর্বাসন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সিকদার, চিকিৎসা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল বাশার ও নির্বাহী সদস্য ইয়াসিন মোঃ তুহিন অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, ঢাকা বিভাগীয় সহসভাপতি মোছাম্মৎ ফাতেমা আক্তার, নরসিংদী জেলা সিনিয়র সহসভাপতি আব্দুল হান্নান মানিক, বাঞ্ছারামপুর উপজেলা সভাপতি মোল্লা নাসির উদ্দিন, শিবপুর উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা ইসলাম সাথীসহ ঢাকা বিভাগ, ঢাকা মহানগর এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন কেন্দ্রীয় কার্যালয় চালুর ফলে জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সংগঠনের নেতৃবৃন্দকে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রেখে সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে।

একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

নতুন কার্যালয়কে কেন্দ্র করে জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে এবং দেশের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের মধ্যে সমন্বয় বাড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

×